সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুরমা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ
মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় চাদনী ঘাটস্থ আলী আমজাদের সিঁড়ি দিয়ে সুরমা নদীতে মৎস্য অধিদপ্তর সিলেট এর উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মতিউর রহমান এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংবাদিক আফতাব চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।
উপস্থিত ছিলেন সিলেট মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক জিল্লুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, এসএ ডি আহসান হাবিব খান।
Related News
Unity Travels Group-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের পর্যটন ও ট্রাভেল সেক্টরে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে Unity TravelsRead More
মোগলাবাজারে ‘সম্মিলিত চ্যারিটি কাউন্সিল’-এর উদ্যোগে ৫ম বারের মতো বিনামূল্যে বয়স্ক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের মোগলাবাজার থানাধীন রেঙ্গা হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেন্টারে ‘সম্মিলিত চ্যারিটি কাউন্সিল’-এর উদ্যোগেRead More

