সিলেট বিভাগে করোনা শনাক্ত আরো ৮০ জনের
সিলেট বিভাগের ৩ জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরো ৮০ জন। এমএজি ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৫২ জন আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পিসিআর ল্যাবে ২৮ জন করোনা শনাক্ত হন।
সোমবার (৬জুলাই) নমুনা পরীক্ষায় শনাক্ত হন তারা। আক্রান্তদের মধ্যে রয়েছেন ৭ চিকিৎসকও রয়েছেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জের ৩ জন ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পিসিআর ল্যাবে আজ ২৮ জন করোনাক্রান্ত শনাক্ত হয়েছেন। ১৭৯টি নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।
এর মধ্যে সিলেট জেলার ১৪ জন ও সুনামগঞ্জের ১৪ জন রয়েছেন বলে জানিয়েছেন জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক।
এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ হাজার ৪২২ জন।
এদের মধ্যে সিলেট জেলায় ২৮৭০ জন, সুনামগঞ্জ জেলায় ১২৩৯ জন, মৌলভীবাজার জেলায় ৫৫৯ জন ও হবিগঞ্জ জেলায় ৮০৪ জন করোনা রোগী রয়েছেন।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

