সিলেট সদর উপজেলার ৪৮ জনসহ নতুন শনাক্ত ৯৬
সিলেটে নতুন করে আরো ৯৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) নমুনা পরীক্ষায় এসকল রোগী শনাক্ত হন।
এদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৬১ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
জানা গেছে, ওসামানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। প্রায় সমান নমুনা পরীক্ষা করা হয় শাবির ল্যাবেও।
ওসমানীর ল্যাবে নতুন শনাক্তকৃত ৬১ জনের মধ্যে সিলেট সদর উপজেলারই ৪৮ জন রয়েছেন। এছাড়া সিলেটের দক্ষিণ সুরমার ২ জন, ফেঞ্চুগঞ্জের ১ জন, কানাইঘাটের ১ জন, গোলাপগঞ্জের ১ জন ও কোম্পানিগঞ্জের ১ জন রয়েছেন।
এছাড়া সুনামগঞ্জের ছাতকের ৫ জন, হবিগঞ্জের বানিয়াচংয়ের ১ জন, মাধবপুরের ১ জন। শাবির ল্যাবে যে ৩৩ জন শনাক্ত হয়েছেন, তারা সবাই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯শ ৮৭ জনে।
এদের মধ্যে সিলেট জেলার ১,৬৯৪ জন, সুনামগঞ্জ জেলার ৭,৯৫ জন, মৌলভীবাজার জেলার ২,২৯ জন ও হবিগঞ্জ জেলার ২,৬৫ জন রয়েছেন।
Related News
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরRead More
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েরRead More

