আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল করোনা আক্রান্ত
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২১ মে বৃহস্পতিবার তার শরীরে করোনা শনাক্ত হয়। তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়েকদিন থেকে শরীরে জ্বর, কাশি দেখা দেয়। করোনা ভাইরাসের এমন উপসর্গ দেখা দিলে তিনি গতকাল করোনা পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।
তিনি শারিরীক ভাবে সুস্থ রয়েছেন। সিলেট ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাদেল।
এদিকে শফিউল আলম চৌধুরী নাদেল করোনা মহামারির শুরু থেকে অসহায়, দরিদ্র, কর্মহীন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

