সিলেটে আরোও ৩ জন করোনা রোগী সুস্থ্য হলেন
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
১১ মে সোমবার দুপুরে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার দুপুরে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা ৩ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা ৩ জনই পুরুষ।
তিনি আরও জানান, করোনা সন্দেহে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি থাকা আরও ১ জন নারীকে আজ ছাড়পত্র দেওয়ার কথা। তিনি করোনা আক্রান্ত না হওয়ায় তাকে বাসায় পাঠানো হচ্ছে।
এর আগে ৬ মে বুধবার বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে সিলেটে প্রথম দফায় ৫ জন করোনাজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর ৯ মে শনিবার আরও ৪ জন কোভিড-১৯ জয় করা রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

