সিলেটে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত
সিলেটে প্রথম বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। বিষয়টি সুরমার ডাককে নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
আজ রবিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন তিনি। তবে তাঁর বয়স হলো ৫০ বছর। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি তিনি একজন চিকিৎসক।
তিনি জানান, বর্তমানে রোগী তার নিজ বাসাতেই আছেন। বাসাটি লকডাউন করা হয়েছে। জানা যায়, রোগী বয়স্ক ও তিনি সিলেট মহানগর এলাকার বাসিন্দা।
হাসপাতাল সুত্রে জানা গেছে, সিলেটে প্রথম বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি হলেন একজন চিকিৎসক। তাঁর পরিচয় গোপন রাখা হবে। বাসার ঠিকানা ও পরিচয় কাউকে না দিতে ডাক্তার ও সহকারীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
মাসুকগঞ্জ বাজারে বাসিয়া নদী পুনখননের উদ্যোগ, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বহুদিন ধরে অবহেলিতRead More
সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন
সিলেটে একসঙ্গে প্রায় ৬ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬Read More

