মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ কৃষক ফেডারেশনের র্যালি
খাদ্য সাংগ্রামে হবে নারীর ক্ষমতায়ন এই স্লোগানকে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক ফেডারেশন সিলেট জেলা, বাংলাদেশ কিষাণী সভা, বাংলাদেশ ভূমিহীন সমিতি, বাংলাদেশ আদিবাসী সমিতি সিলেট এর উদ্যোগে রোববার সিলেট নগরীর চৌহাট্টস্থ শহীদ মিনারের সামন থেকে সকাল ১১টায় এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি এম. এ হান্নানের সভাপতিত্বে ও বাংলাদেশ কৃষক ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এখলাছুর রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মামুন হাসান, বাংলাদেশ কৃষক ফেডারেশন সিলেট জেলা শাখার মহিলা সভানেত্রী ইয়াসমিন সুলতানা মধু, বাংলাদেশ কৃষক ফেডারেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদীকা তামান্না বেগম, কোষাধ্যক্ষ আন্নি বেগম, বাংলাদেশ কৃষক ফেডারেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভানেত্রী ফেনসি বেগম, সাধারণ সম্পাদীকা শামীমা বেগম, কানাইঘাট উপজেলার সভানেত্রী মোছা. আবিদা বেগম, মোগলাবাজার থানার সভানেত্রী মোছা. হাসনা আক্তার হেনা, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার মহিলা সদস্য লাভলী বেগম, হাওয়ারুন বেগম, লোভী বেগম, জেবা বেগম, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার কৃষক ফেডারেশনের সভাপতি আহমদ আলী, মোস্তাক মিয়া, বাক্কর মিয়া, মইদ আলী, বুরহান মিয়া প্রমুখ।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

