ছোট মাওলানা ও শামসুদ্দিন আহমদ স্যার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেটের কামালবাজারস্থ হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম আবু জাফর কাওছার (ছোট মাওলানা) ও শামসুদ্দিন আহমদ স্যার স্মরণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সভাপতিত্বে ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মাওলানা বুরহান হোসেন, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আহমদ, গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের চেয়ারম্যান এমদাদুর রহমান এমদাদ, বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবু নছর ওয়াহিদ ঘোরি, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, সমাজসেবক গোলাম রব হোসেন, প্রাক্তন ছাত্র ও অলংকারি ইউনিয়নের চেয়ারম্যান, নাজমুল ইসলাম রুহেল প্রাক্তন শিক্ষার্থী, এনামুল হক মাক্কু, মুহিবুর রহমান, আজম আলী, আবুল হোসেন, ফারুক আহমদ মেম্বার, খলিল আহমদ, আনোয়ার হোসেন, খায়রুল আমীন,শাফি আহমদ, সিদ্দিকুর রহমান খালেদ, আশরাফ ইসলাম, মাসুদ রানা চৌধুরী, শামসুদ্দিন শুভ, আসাদুজ্জামান রনি, মোঃ রুমন মিয়া, ফেরদৌস আহমদ, লায়েক আহমদ প্রমুখ। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া বেগম। লাউয়াই মাদরাসার প্রভাষক মোজাহিদ চৌধুরীর পরিচালনায় দোয়ার মাধ্যমে স্মরণ সভা সমাপ্ত হয়।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

