Main Menu

admin

 

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সিলেটে আলোচনা সভা

শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘দক্ষ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলে চাকরি আপনার পেছনে দৌড়াবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এআইসহ (AI) নানা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর কাজ নিজের আয়ত্ত করতে পারলে শুধু স্বাবলম্বী হওয়াই নয়, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবেও নিজেকে পরিচয় দেওয়া যাবে।’ ‎​তিনি আরও বলেন, ‘অনার্স-মাস্টার্স করেও অনেকে সম্মানজনক চাকরি পাচ্ছেন না। নিরুপায় হয়ে একাডেমিক শিক্ষার বাছবিচার না করে যেকোনো চাকরি নিতে বাধ্য হচ্ছেন। সে জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিতRead More


হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপের উদ্যোগে উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎

সিলেটের ‘হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজম’-এর সিস্টার্স কনসার্ন ‘হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপ’-এর আয়োজনে নভেম্বর গ্রুপের উমরাহ যাত্রীদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ‎সরকার অনুমোদিত ট্রাভেলস এজেন্ট (নং- ০০১৭১৯১) এর আওতায় ​হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজম-এর সিনিয়র পরিচালক ডাঃ মোঃ এনামুল ইসলাম-এর সভাপতিত্বে এবং পরিচালক মোঃ কামরুল ইসলাম-এর দক্ষ পরিচালনায় উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ‎ ‎​কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের হাজি কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব ও সৌদি দুতাবাসের দাঈ শাঈখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানি। তিনি উমরাহ পালনের সঠিক নিয়মকানুন, হজের মাসআলা-মাসাইল এবংRead More


সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ী রেস্টুরেন্ট হলে সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয়েছে। ‎সংগঠনের সভাপতি শাহ মুনিমের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি সলিসিটর এম. ইয়াওর উদ্দিনের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রেজারার মাহবুবুর রহমান কোরেশী ও যুগ্ম জেনারেল সেক্রেটারি আবুল হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ ও সৈয়দ মাওলানা তানিম আহমদ। ‎সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সহ- সভাপতি ডক্টর সানাওয়ার চৌধুরী, সাবেকRead More


ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার ‎ ‎

‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানি সহ-সভাপতি এ এইচ এম নুরুল হুদা ও রুহেল আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে ১৯ অক্টোবর ২০২৬ তারিখে নিসবনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ এর মাধ্যমে বাংলাদেশ ও পর্তুগালের দীপাক্ষিক সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশ সরকার কর্তৃক ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাবকে আমরা সাধুবাদ জানাই। ‎ ‎এই দুই দাবি বাস্তবায়িত হলে পর্তুগাল প্রবাসী বাংলাদেশী কমিউনিটির দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। দূতাবাস স্থাপনের মাধ্যমেRead More


টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টিএসএম ট্রাভেলসের উদ্যোগে টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের ব্যবস্থাপনায় অক্টোবর ও নভেম্বর মাসের উমরাহ কাফেলার যাত্রীদের নিয়ে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, সকাল ১১ ঘটিকায় সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে হজ্জ ও উমরাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী। প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবেRead More


বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমানের অব্যাহতিপত্র গ্রহণ করা হয়। একই সঙ্গে নিয়মিত কমিটি গঠন না হওয়া পর্যন্ত জনাব দেলোয়ার হোসেন খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। কমিটির সিনিয়র সহসভাপতি জনাব ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল কর্নেল (অব.) এমRead More


সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটি থেকে কয়েকজনকে বহিষ্কার ‎

সিলেট বিভাগ গণদবি পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সেলিম আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগের দেশ-বিদেশে অবস্থানরত সকল নাগরিক ও বিদেশে গঠিত কমিটির সকল নেতৃবৃন্দের অবগতির জন্য জানানো আর যাচ্ছে যে সিলেট বিভাগ গণতাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির কতিপয় সদস্য গণদাবি পরিষদের সাংগঠনিক কর্মকান্ডে বিভিন্নভাবে অনৈতিক কাজে লিপ্ত ও গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদ পদবী টাকার বিনিময়ে দানসহ নানা ধরনের অন্যায় কাজে জড়িত থাকার কারণে কেন্দ্র কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বেশ কয়েকবার মৌখিক ভাবে এসব কার্যকলাপ থেকে সরে আসার অনুরোধ করেন তারপরও তারা এসব কাজ থেকে বিরত নাRead More


মীমাংসিত বিষয় নিয়ে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কর্মবিরতির হুমকি অযৌক্তিক: সিলেট এস এম এস নেতৃবৃন্দ ‎​

মীমাংসিত বিষয় নিয়ে গত ১৫ অক্টোবর সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভায় কর্মবিরতির হুমকি ও বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘সিলেট এস এম এস মালিক ও শ্রমিক বাস-মিনিবাস শ্রীমঙ্গল মৌলভীবাজার’ নেতৃবৃন্দ। তারা এই হুঁশিয়ারিকে সম্পূর্ণ অযৌক্তিক দাবি করে আইন ও প্রশাসনের সিদ্ধান্ত মেনে পরিবহন পরিচালনার আহ্বান জানিয়েছেন। ‎​মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে কদমতলীস্থ কার্যালয়ে এস এম এস গ্রুপের সভাপতি হাজী শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় পরিবহন নেতৃবৃন্দ এসব কথা বলেন। ‎​সভায় বক্তারা বলেন, “আমরা মালিক ও শ্রমিকরা সর্বদাই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিয়মRead More


সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাথে বিয়ানীবাজার উপজেলা কমিটির মতবিনিময় ‎গোলাপগঞ্জ থানার মত বিয়ানীবাজার থানায়ও প্রবাসী হেল্প ডেক্স চালু করা হোক, গণদাবি পরিষদ

সিলেট বিভাগ গণনা দাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, গোলাপগঞ্জ থানার মত বিয়ানীবাজার থানায়ও প্রবাসী হেল্প ডেক্স চালু করা হোক। তিনি বলেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। কারণ প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ থানায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য হেল্প ডেক্স চালু করেছেন। তিনি বলেন গোলাপগঞ্জের পাশাপাশি বিয়ানীবাজার থানায়ও হেল্প ডেক্স চালু করা হোক। তাহলে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের সহযোগিতা হবে। সুতরাং এ বিষয়টি গুরুত্ব সহকারে বাস্তবায়নের আহ্বান জানান তিনি। ‎মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সিলেটRead More


সিলেট বিভাগ গণদাবি পরিষদে নতুন নেতৃত্বের যোগদান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যোগদান করেছেন সিনিয়র সহ সভাপতি ড. প্রিন্সিপাল এম শহিদুল ইসলাম এডভোকেট ও সদস্য এম এ আলী জালালাবাদী। অন্যদিকে, সংগঠনটির সহযোগী সংগঠন সিলেট গণদাবি যুব পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফিকুর রহমান আফিক। এ বিষয়ে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেন, “সিলেট বিভাগের মানুষের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে গণদাবি পরিষদ কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্বের যোগদানের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন,Read More