মোগলগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ত্রাণসামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান হিরন মিয়া
সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খশরপুর এবং গালমশাহ গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চাল ও মোমেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ জুলাই) বিকেলে ওয়ার্ডের ৩ শত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরন মিয়া।
এসময় তিনি বলেন আজ প্রায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন, সংরক্ষিত মহিলা মেম্বার রংমালা বেগম।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু
সিলেটবাসীর বিভিন্ন যুক্তিসংগত দাবি আদায় ও প্রবাসীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবিRead More
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More

