সিলেট জেলা পরিষদের উদ্যোগে খাদিমপাড়া ও টুলটিকর ইউনিয়নে বীর মুক্তিযুদ্ধাদেরকে উপহার প্রদান
বিজয়ের মাস ডিসেম্বর। আর ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। করোনা মহামারীর কারনে এবারে বিজয় দিবসের কর্মসূচি সংক্ষিপ্ত করায় আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার সূর্য সন্তানদেরকে প্রতিবারের ন্যায় সংবর্ধিত করা যাচ্ছেনা। তাই সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধাদের কাছে জেলা প্রশাসনের সহযোগীতায় বিজয় দিবসের উপহার নিজ নিজ ইউনিয়নে এমনকি বাড়ী বাড়ী গিয়ে পৌছিয়ে দিচ্ছে সিলেট জেলা পরিষদের একটি প্রতিনিধি দল।
রোববার (১৩ ডিসেম্বর) সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ও ৫নং টুলটিকর ইউনিয়নে পৃথক পৃথক সংক্ষিপ্ত অনুষ্ঠনের মাধ্যমে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বীর মুক্তিযুদ্ধাদের হাতে।
খাদিমপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানআমাতুজ্জ জাহুরা রওশন জেবিন।
জেলা পরিষদের সার্ভেয়ার মফিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা হাজী ইশাদ আলী, উপজেলা প্রশাসনের প্রতিনিধি নির্বাচন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক। টুলটিকর ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (মতিচান) উভয় ইউপির সচিব বৃন্দ, জেলা যুবলীগ নেতা আবুল হাসান কাসেম, কামরুজ্জামান শাহীন, সোহেল আহমদ রিপন, সোহেলা আহমদ, ডাঃ এম এ ওয়াহিদ, মোঃ সাইদুল ইসলাম খাঁন প্রমূখ।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

