বৃহস্পতিবার সিলেট নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট দপ্তর (বিক্রয় ও বিতরণ বিভাগ-২)-এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে এ দিন বিদ্যুৎ থাকবে না।
বুধবার (২৮ অক্টোবর) সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট নগরীর বোরহান উদ্দিন ফিডারের আওতাভুক্ত কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরের চক, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংকা নয়াবস্তিসহ আশেপাশের এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

