২১শে আগস্ট গ্রেনেড হামলায় শাহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সদর আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান বাদশা
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারী শহীদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা।
তিনি এক বার্তায় বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে বার বার হত্যার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধুর আদর্শে গড়া তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁকে হত্যা করতেই ২১শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল।
কিন্তু আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে বেচে যান। যার ফলে তিনি আজ দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। মহান আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুস্থ্য ও দীর্ঘায়ু দান করুন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ আগস্ট শাহাদাত বরণকারী শহীদানদের জান্নাতুল ফেরদৌস দান করুন
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

