সিলেটে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত
সিলেট অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়। রোববার (২১ জুন) বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প।
জানা গেছে, ভারতে উৎপত্তি হওয়া ভূমিকম্পের প্রভাবে সিলেট অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয়। এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল পার্শ্ববর্তী দেশ ভারতের মিজরাম এলাকায়। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৫ দশমিক ১।
(Next News) বাংলাদেশের করোনা পরিস্থিতি দেখে হতাশ চীনা বিশেষজ্ঞরা »
Related News
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৩Read More
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More

