Main Menu

admin

 

আল্লামা তাফহীমুল হকের মায়ের মাগফিরাত কামনায় জেলা দক্ষিণ যুব জমিয়ত দোয়া ও ইফতার মাহফিল

যুব জমিয়ত বাংলাদেশ এর সভাপতি শায়খুল হাদীস আল্লামা তাফহীমুল হকের মায়ের মাগফিরাত কামনায় যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) নগরীর একটি অভিজাত হোটেলে শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমেদর পরিচালনা শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ফেন্সুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল খালিক। প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ এর সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ এর সহ সাংগঠনিক সম্পাদকRead More


সিলেট লায়ন্স ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতp

সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সিলেট নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়। সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন খায়রুন্নেছা শেলী’র সভাপতিত্বে  এবং সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পিডিজি লাইন আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান লায়ন ফারুক আহমদ এসজেএফ, সাবেক চেয়ারম্যান লায়ন হারুন উর রশিদ দিপু এমজেএফ, প্রজেক্ট চেয়ারম্যান লায়ন সামসুল আলম সাজু,  সুভাষ চক্রবর্তী লায়ন নাজনিন হোসেন সাবেক সেক্রেটারি লায়ন সাজুওয়ান আহমদ, কার্যকরী সদস্য লায়ন ডা.  সৈয়দ আহমদ খসরু,  অর্থ সম্পাদকRead More


জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী সরকার দেশত্যাগে বাধ্য হয়েছে: তাহসিনা রুশদীর লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিনী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশত্যাগে বাধ্য হয়েছে। এ সরকার ছিল লুটপাটকারী সরকার, যারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ব্যক্তিগত বিলাসবহুল জীবনযাপন করেছে। বিদেশে বসে তারা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে, যাতে দেশে অরাজকতা তৈরি হয় এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। কিন্তু দেশের জনগণ এখন অনেক সচেতন। তারা আর কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, যাRead More


রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে গড়ে তুলতে হবে, এম এ হান্নান

সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান বলেছেন পবিত্র রমজানের মাগফেরাতের শেষ দিন আজ। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে গড়ে তুলতে হবে। রমজান মাস কুরআন নাযিলের মাস। এ মাস ত্বাকওয়া অর্জনের মাস। এ মাসে আমাদেরকে বেশি বেশি এবাদত বন্দেগীতে মশগুল হওয়া প্রয়োজন। এ মাসে যত নেক আমল করব তথ্য বেশি আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে। তাই আসুন আমরা পরকালের সামান জোগাড় করি। শুক্রবার (২১ মার্চ) সিলেট নগরীর জিন্দাবারস্থ একটি অভিজাত হোটেলে সিলেটস্থ দিরাই ধল উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভাRead More


সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আজ ২০ মার্চ বৃহস্পতিবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস সার্বক্ষণিক কাজ করবে। ঈদে মানুষের ভোগান্তি কমাতে চুরি ও ছিনতায় রোধ এবং যানজট নিরসণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশRead More


মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমকে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বুধবার (১৯ মার্চ) মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেন। অনুষ্ঠানকালে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। পাশাপাশি, তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য একটি আন্তরিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের সুবর্ণ সুযোগRead More


আওয়ামী জালেম সরকার ১৫ বছরে দেশকে জমিদারীত্বে পরিণত করেছিল, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আওয়ামী জালেম সরকার ১৫ বছরে দেশকে জমিদারীত্বে পরিণত করেছিল। কিন্তু মহান আল্লাহ তা’আলা এই জালেমদেরকে শায়েস্তা করেছেন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে। তারা দল বলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যা পৃথিবীর ইতিহাসে এর নজির নেই। তিনি বলেন, সাড়ে ১৫ বছর জালেমরা ভয়ংকর জুলুম করেছে এদেশের মানুষের উপর। শত শত আলেমকে হত্যা করেছে। হত্যা করেছে জামায়াতের শীর্ষ নেতাদেরকে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে ১৪ শ মানুষকে হত্যা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুম করেছে। দেশে তারা লুটতরাজ ও রাহাজানি কায়েম করেছিল।Read More


আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সেলাইমেশিন বিতরণ

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য হলো দারিদ্রমুক্ত সমাজ। যাকাতের সঠিক ব্যবহার হলে কর্মসংস্থান সৃষ্টি হবে, দারিদ্র দূর হবে। ধনী ও গরীবের বৈষম্য থাকবেনা। আঞ্জুমানে খেদমতে কুরআন দ্বীনি দায়িত্ব ও আর্তমানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। কর্মসংস্থান সৃষ্টির জন্য সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রেও আনজুমানের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তিনি মঙ্গলবার বিকেলে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সেলাইমশিন বিতরণকালে প্রধান অতিথিরRead More


সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো হামজা চৌধুরীকে

সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো সিলেট এর সন্তান হামজা চৌধুরী কে। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন এবার বাস্তবে রূপ নিচ্ছে। ইংল্যান্ডের লেস্টার সিটিতে দীর্ঘদিন খেললেও বর্তমানে তিনি শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন। ঘরের ছেলে ঘরে ফিরেছে প্রতিভাবান এই মিডফিল্ডার (১৭ মার্চ) সিলেটে এসে পৌঁছালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও উচ্ছ্বসিত সমর্থকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। আজ তিনি ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন, যেখানে শুরু হবে তার প্রস্তুতি ভারতের বিপক্ষেRead More


সিলেটে জামায়াত কর্মীকে ‘যুবলীগ নেতা’ বানিয়ে প্রচার

সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের মহালদিক এলাকায় জামায়াতের এক কর্মীকে যুবলীগ নেতা বলে প্রচার করে চিহ্নিত ভূমিখেকো চক্র হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী সংবাদ সম্মেলনে তাকে হয়রানির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। খাদিমনগর ইউনিয়নের মহালদিক গ্রামের ব্যবসায়ী মো. জয়নুল হক সোমবার সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, খাদিমনগর ইউনিয়নের মহালদিক গ্রামের রইছ আলীর পুত্র নিজাম উদ্দিন এবং উমর আলীর পুত্র আবদুল করিমের নেতৃত্বে একদল ভূমিখেকো দীর্ঘদিন ধরে  ব্যবসায়ী জয়নুল হকের মালিকানাধীন ভূমি থেকে মাটি কেটে নেওয়ার পাঁয়তারাRead More