কান্দিগাঁও ইউপির সভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদূর রহমানের খাদ্য সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও দরিদ্র মানূষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক হাজী মোঃ সাজ্জাদূর রহমান।
রোববার বিকালে নিজ গ্রাম বাদেয়ালীতে ১৬০ পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী আক্রম আলী মাসুক, মোঃ শমশর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
হাজী মোঃ সাজ্জাদূর রহমান বলেন, সমাজসেবা তার নেশা। ব্যাক্তিগতভাবে যতটুকুন সম্ভব মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। তবে যদি আগামী ইউপি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পান এবং চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হোন তাহলে পুরোদমে জনগণের সেবা করতে পারবেন। আর এ জন্য জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতৃবৃন্দের সাহায্য সহযোগীতা কামনা করেছেন।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

