নিরক্ষীয় গিনিতে ভয়াবহ বিস্ফোরণ : নিহত ৯৮
পশ্চিম আফ্রিকার দেশ নিরক্ষীয় গিনির সেনা ক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এদিকে ওই বিস্ফোরণের ঘটনায় ৬১৫ জন আহত হয়েছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট এ কথা বলেছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ‘রোববারের এ বিস্ফোরণে ওই সামরিক কম্পাউন্ডের বিভিন্ন ভবন ও পাশের আবাসিক এলাকার অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দেশটির বাণিজ্যিক কেন্দ্র বাটার ওই সেনা ক্যাম্পে গোলাবারুদ ও বিস্ফোরক মজুত ছিল।’
ভাইস প্রেসিডেন্ট তিওদোরো নগুয়েমা অবিয়াং ম্যানগুয়ি তার টুইটার একাউন্টে লিখেছেন, ‘এ ভয়াবহ বিস্ফোরণে ৯৮ জন নিহত ও ৬১৫ জন আহত হওয়ায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি।’
সূত্র : এএফপি
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

