জামিল আহমদ কান্দিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জামিল আহমদ।
গতকাল রোববার ঐতিহাসিক ৭ ই মার্চে সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কান্দিগাঁও ইউনিয়ন শাখার কর্মী সভার মাধ্যমে কমিটির ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আফসার আজিজ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমদ কয়েছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
এদিকে ৮নং কান্দিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আফসার আজিজ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমদ কয়েছসহ জেলা এবং উপজেলা নেতৃবৃন্দকে অভিনন্দন ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামিল আহমদ।
Related News
মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা কমিটির কেক কাটা ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখা আয়োজিত কেক কাটা ওRead More
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার আওতাধীন সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটির মেয়াদ উত্তীর্ণRead More

