বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই : ড. মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশকে এক সময় দারিদ্র্য পীড়িত দেশ হিসেবে সবাই চিনতো। তবে এখন আর সেদিন নেই। আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই। ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ আনতে চাই।
শনিবার (১৯ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
ড. মোমেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা বিশ্বে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ছড়িয়ে দিতে চাই। বিদেশে বাংলাদেশের ৭৮টি মিশনের মধ্যে ৬৮টি মিশনে বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে। এসব কর্নারের মাধ্যমে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ তুলে ধরা হচ্ছে। সেখানে রাখা তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা করা সম্ভব।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

