সিলেট সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এফ আই ভিডিবি, সূচনা প্রকল্পের সহযোগীতায় ও ইউরোপিয় ইউনিয়ন এবং ইউকে এইড এর অর্থায়নে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি, কাজী মহুয়া মমতাজ এবং সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ সিরাজুম মুনীরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য, সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, সাংবাদিক এম রহমান ফারুকসহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আরোও উপস্থিত ছিলেন সেইভদ্যা চিল্ডেনের সিনিয়র কনসালটেন্ট ম্যানেজার নবীনুর রহমান, টেকনিক্যাল ম্যানেজার সামিউল ইসলাম, সূচনা প্রকল্প সিনিয়র নিউট্রিশন অফিসার জোসনারা খানম, উপজেলা সমন্বয়কারী মো: ছাদিকুর রহমান , ইউনিয়ন কো অর্ডিনেটর রাজন পাল, মুহিবুল্লাহ।
সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বিভিন্ন বিভাগের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয় এবং আগামী মাসে কর্মপরিকল্পনা জমা দেয়ার সিদ্ধান্ত হয়।
Related News
জাঙ্গাইল গ্রামে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন জাঙ্গাইল গ্রামের বাসিন্দা নিরীহ ফারুক আহমদ পাওনা টাকা চাইতে গিয়েRead More
দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহাপরিচালক ফারুক আহমেদ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ বলেছেন, “বর্তমান সরকার ব্যবসাবান্ধব এবং ব্যবসারRead More

