দেশে করোনায় মারা গেলেন আরো ৩২ জন
দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ১৩১ জন।
এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ২০৬ জন। আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৫ জনে।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২ হাজার ২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ছয়জন।
Related News
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

