শহীদ শামসুদ্দীন হাসপাতালে আরও একজনের মৃত্যু
সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২২ জুন)এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার লালন মিয়া (৪৯) পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ০৯ জুন ( মঙ্গলবার) লালন মিয়ার রিপোর্টে করোনা পজেটিভ আসে। পরবর্তীতে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলোশনে চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি মারা যান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, লালন মিয়ার মৃত্যুর খবর শুনেছি। সিলেট শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তার লাশ নিরাপদে বাড়ি আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো, ড. মির শাহ আলম
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমRead More
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

