Main Menu

গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা

গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক রেললাইনের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি ফ্লাইট চালু এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আলোচনা সভা করেছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটি।
‎​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
‎​কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মো. ছুরাব আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কয়েছ আহমদ সাগর এবং বিয়ানীবাজার উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান আতাই।
‎​সভায় বক্তারা অবিলম্বে গ্যাস সিলিন্ডারের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জোর দাবি জানান। পাশাপাশি সিলেটবাসীর দুর্ভোগ লাঘবে সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ দ্রুততম সময়ে শেষ করা, ছাতক-সিলেট রেললাইনের সংস্কার কাজ সম্পন্ন করা এবং প্রবাসীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর আহ্বান জানান তারা। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
‎​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক, দপ্তর সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।
‎






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *