Thursday, November 12th, 2026
ছাতকে ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, মহাপরিচালকের নিকট স্মারকলিপি
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার এলাকার বাউড় গ্রামে বসতবাড়ির পাশে পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে গড়ে ওঠা একটি গরুর খামারের কারণে চরম পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। খামার থেকে নির্গত বর্জ্য, মলমূত্র ও দুর্গন্ধের কারণে পুরো এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে এবং অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে জনস্বাস্থ্য রক্ষায় ও পরিবেশ দূষণকারী খামারটি দ্রুত স্থানান্তরের দাবিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী এলাকাবাসী ও প্রবাসী পরিবারের সদস্যরা। স্মারকলিপি সূত্রে জানা যায়, খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার বাউড় গ্রামের বাসিন্দা ও গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষRead More
গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক রেললাইনের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি ফ্লাইট চালু এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আলোচনা সভা করেছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মো. ছুরাব আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কয়েছ আহমদ সাগর এবং বিয়ানীবাজার উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান আতাই।Read More

