Main Menu

সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ ‎ ‎

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার সিলেট কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৫ আগস্ট) দুপুরে গণগ্রন্থাগার হল রুমে উপপরিচালক কাম প্রিন্সিপাল লাইব্রেরিয়ান মো: সাইফুল ইসলাম লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ আরিফ মুর্শেদ মিশু।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, জেলার শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা।

‎প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন জুলাই শহিদ ও আহতদের অবদান জাতির ইতিহাসে অমর হয়ে থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তাদের অনুপ্রেরণা নিয়ে আমাদের কাজ করতে হবে। সাংবাদিক সেলিম আউয়াল বিশেষ অতিথির বক্তৃতায় তার স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তরুণদের এগিয়ে যেতে হবে। স্মৃতিচারণ করে অন্যান্য বিশেষ অতিথিগণ বলেন ‘২৪ এর জুলাই আমাদের মাথা নত না করে অন্যায়ের প্রতিবাদ ও অধিকার আদায় করা শিখিয়েছে। এটি আমাদের জাতির জন্য অনেক বড় শিক্ষা।
‎আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানটি পরিচালনা করেন বাচিক শিল্পী তিতাস দাস।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *