সিলেটে নিহত শিশু ফাহিমার পরিবারের পাশে রোটারী ইন্টারন্যাশনালের প্রতিনিধি দল
সিলেটের সোনাতলায় অপহরণ, ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার ৪ বছর বয়সী শিশু ফাহিমা আক্তারের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে রোটারী ইন্টারন্যাশনালের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
শুক্রবার (১২ জুন) রোটারী ক্লাব অব সিলেট নিউ সিটির (এয়ারপোর্ট রোড, বড়শালায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর (বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর) পিডিজি ইশতিয়াক জামান, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি) আতাউর রহমান পীর, নিউ সিটি চার্টার্ড প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ার জাকির আহমেদ চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট (পিপি)
কয়েস আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট (পিপি)
তোফায়েল আহমেদ, সিলেট নিউ সিটি রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট গভর্নর (ডিস্ট্রিক্ট ৬৫)। ড. মীর শাহ আলম।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা নিহত ফাহিমার শোকাহত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় নেতৃবৃন্দ ফাহিমা হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানান।
”শিশু ফাহিমার ওপর এই নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড পুরো জাতিকে গভীরভাবে স্তব্ধ ও ব্যথিত করেছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই— অতি দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।”
ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ও নৃশংস ঘটনা রোধে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে ফাহিমার পরিবারের সদস্যরা তাদের আদরের সন্তানকে হারানোর অবর্ণনীয় দুঃখ ও ঘটনার বিভিন্ন দিক প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। রোটারী নেতৃবৃন্দ অত্যন্ত মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব রোটারিয়ান ও ক্লাবের পক্ষ থেকে পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে রোটারী প্রতিনিধি দলের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারটির হাতে আর্থিক সহায়তার অনুদান তুলে দেওয়া হয়।
Related News
মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়েRead More
সিলেটে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলায় শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী প্রদর্শনীRead More

