জান্নাতুল মাওয়া ইসলামী একাডেমীতে রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ারের শিক্ষা সামগ্রী বিতরণ
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৮ম প্রজেক্ট জান্নাতুল মাওয়া ইসলামী একাডেমীতে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ মে) বাদ জোহর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী গ্রামে মাদ্রাসা হলরুমে ক্লাবের প্রেসিডেন্ট মো. মুরাদুজ্জামান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি কান্ট্রি কো-অর্ডানেটরের চীফ এডভাইজার রোটারিয়ান মো. জাকির আহমদ চৌধুরী পিপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি মো. ওলিউর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট মো. আজাদ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাফিজ চৌধুরী, আইপিপি নুরুল ইসলাম রুপন, পিপি মাহবুব ইকবাল মুন্না, ট্রেজারার এম এইচ আর রুমেল চৌধুরী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
Related News
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More
গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক রেললাইনের কাজ দ্রুততম সময়েRead More

