শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনের মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তুলতে হবে, মাওলানা হাবিবুর রহমান
সিলেট ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শিক্ষাই হচ্ছে একটি জাতিকে উচ্চ শিখড়ে পৌছাবার মূল হাতিয়ার। তাই শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনের মাধ্যমে সৎ ও দক্ষ নাগরিক গড়ে তোলার কার্যক্রম হাতে নিতে হবে। সুতরাং ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এ কেতরে ভুমিকা রাখতে পারে।
তিনি বুধবার (৪ জুন) সিলেট সদর উপজেলার শিবের বাজারস্থ আল-হেরা একাডেমি স্কুল এন্ড কলেজের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মাওলানা আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু , সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিন, সালুঠিকর ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ খলিল আহমদ, রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা একলাছুর রহমান।
অনুষ্ঠানে আল-হেরা একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক বৃন্দ ও বিপুলসংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পরে মাওলানা হাবিবুর রহমান অত্র অঞ্চলের বিভিন্ন কওমি মাদ্রাসার মুহতামিম অন্যান্য শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এবং ১নং জালালাবাদ ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানীর মায়ের জানাযায় অংশগ্রহণ এবং জানাযায় ইমামতি করেন।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

