ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ
ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সিলেট সদর উপজেলার বিভিন্ন গ্রামের বন্যা আক্রান্ত পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
নৌকায় করে পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন তারা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, লবন ও চিড়া।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সংস্থার সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত মোঃ নজরুল ইসলাম, সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কয়ছর আহমেদ কাওছার প্রমুখ।
Related News
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা: মৃত্যুবরণকারি কাতার প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের দাবি
বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য দূর করা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিমান অবতরণের পূর্ণাঙ্গ ব্যবস্থাRead More
মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীক পেয়েছেন
সিলেটের ঐতিহ্যবাহী মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীকRead More

