সদ্য পুলিশে সুপারিশকৃত সদস্যদের বাড়ীতে ফুল ও গাছের চারা নিয়ে হাজির পুলিশ
নিজস্ব প্রতিবেদকঃ- সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সদ্য পুলিশে সুপারিশকৃত সদস্যের ভেরিফিকেশনের সময় তাদের বাড়ীতে ফুল ও গাছের চারা নিয়ে হাজির নগর বিশেষ শাখা পুলিশ।
কোন প্রকার সুপারিশ ছাড়াই নিজ নিজ যোগ্যতার ভিত্তিতে পুলিশে সুপারিশ প্রাপ্তদের বাড়ী বাড়ী গিয়ে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করেন নগর বিশেষ শাখা পুলিশের এসআই মো. আফজাল হোসেন।
রোববার (১৭ এপ্রিল) বিকেলে এয়ারপোর্ট থানার ফতেগড় ও খাদিম চা বাগানে প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের বাড়িতে যান এবং তাদেরকে অভিনন্দন জানান। পুলিশে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত যারা হলেন, এয়ারপোর্ট থানাধীন ফতেগড় গ্রামের বীর মুক্তিযুদ্ধা আব্দুল জলিলের ছেলে জামাল উদ্দিন ও খাদিম চা বাগানের কুমেদ তন্তুবাই এর মেয়ে চন্দনা তন্তুবাই।
এ সময় পুলিশে প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের পরিবারের সাথে কথা বলেন এবং তাদেরকে শুভেচ্ছা জানান।
এসময় নগর বিশেষ শাখার এস আই মো. আফজাল হোসেন বলেন, যারা প্রাথমিক সুপারিশে উত্তীর্ণ হয়েছে তারা নিজ নিজ যোগ্যতায় এতদূর প্রর্যন্ত এসেছে। তারা কোন প্রকার সুপারিশ ছাড়া, অর্থ ছাড়া তাদের সকলের পুলিশে চাকরি হবে। এমন যোগ্য ব্যক্তিদের পাশে পুলিশ সব সময় ছিল এবং ভবিষ্যতে ও থাকবে। তাই তাদেরকে পুলিশের পক্ষ থেকে ভেরিফিকেশন করা হল।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

