সাবেক ছাত্রলীগের সভাপতির উদ্যোগে মিয়া ফাজিলচিশতে খাদ্য সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে বিশ্বনাথ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, থানা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক, সিলেট মহানগর যুবলীগ নেতা এবং আম্বরখানার বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন রাহাজের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১লা এপ্রিল) সিলেট নগরীর মিয়া ফাজিলচিশত এলাকায় এই খাদ্য বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সমাজের অসহায় মানুষের সাহায্য এগিয়ে আসতে হবে। পবিত্র রমাদানে উপলক্ষ্যে এ ধরনের উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে দলীয় নেতাকর্মীরা সব সময় অসহায় মানুষের সাহায্যে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় যুবলীগ নেতা ইকবাল হোসেন রাহাজের খাদ্য সামগ্রী বিতরণ একটি মহতি উদ্যোগে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী ও আল হারামাইন মসজিদের মোতাওয়াল্লাী সিভিল ইঞ্জিনিয়ার নুরুল মাজিদ চৌধুরী, মডার্ন জেনারেল হসপিটাল সিলেটের ডাইরেক্টর ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম মুহিত, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আফজাল হোসেন রাব্বি, সিলেট মহানগর যুবলীগ নেতা মোঃ মিটু মিয়া, ইঞ্জিনিয়ার মো. প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

