ইউক্রেনে সোভিয়েত আমলের যুদ্ধবিমান পাঠানোর ভাবনা
ইউক্রেন প্রেসিডেন্ট রুশ হামলা ঠেকাতে মিত্রদের কাছে যুদ্ধবিমান দরকার বলে জানিয়েছিলো। তার পরই আমেরিকান এফ-১৬ এর বদলে ইউক্রেইনে সোভিয়েত আমলের যুদ্ধবিমান পাঠাতে পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তি করা যায় কিনা, তা বিবেচনা করে দেখছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।
রুশ বাহিনীর অগ্রগতির মধ্যে ইউক্রেইনকে সহায়তায় ভলোমিদির জেলেনস্কি ও তিন শতাধিক মার্কিন আইনপ্রণেতার মধ্যে এক বৈঠকের পর হোয়াইট হাউস এ পদক্ষেপ নেয়ার কথা ভাবছে।
মার্কিন গণমাধ্যমকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, এ বিষয়ে পোলিশদের সঙ্গে কাজ করছি আমরা এবং আমাদের বাকি নেটো মিত্রদের সঙ্গেও আলোচনা করছি।
ইউক্রেইনের বিমানচালকরা সহযোগিতা হিসেবে রাশিয়ার নির্মিত বিমানই চেয়ে আসছিলো, কেননা তারা এ ধরনের বিমান চালাতেই সুনির্দিষ্টভাবে প্রশিক্ষণ নিয়েছিলো।
ইউক্রেইনে পোল্যান্ড বিমান সরবরাহ করলে তার বদলে ওয়ারশকে কি দেয়া হবে, তার ওপরও সিদ্ধান্তের অনেকখানি নির্ভর করছে।
এর আগে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথা হয়েছে। বাইডেন জেলেনস্কিকে ইউক্রেইনে নিরাপত্তা, মানবিক ও অর্থনৈতিক সহায়তা বাড়াতে যুক্তরাষ্ট্র জোর দিচ্ছে এবং অতিরিক্ত তহবিল নিশ্চিতে কংগ্রেসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বলে আশ্বস্ত করেছেন, জানিয়েছে হোয়াইট হাউস। সূত্র: বিবিসি
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ীRead More
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More

