ইউক্রেন থেকে পোল্যান্ডে ৬ শতাধিক বাংলাদেশি
ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে ৬ শতাধিক বাংলাদেশি পোল্যান্ড পৌঁছেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এসময় ইউক্রেন আরও প্রায় ১০০ বাংলাদেশি আটকে থাকতে পারেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ইউক্রেনে যারা এখনো আছেন, তাদের বেশির ভাগেরই ফ্যামিলি সেখানে আছে। তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউক্রেনে কিছু পকেট আছে, যেখানে বাংলাদেশিরা থাকতে পারেন। আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি কেউ থাকে, তাকেও যেন সঙ্গে নেয়া হয়।
যুদ্ধের ফলে রূপপুর প্রকল্পে এখনই কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ীRead More
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More

