রেষারেষিতে দুই বাস, ঝরল শিশুর প্রাণ
রাজধানীর মগবাজারে আজমেরী পরিবহনের দুই বাসের মধ্যে চাপা পড়ে রাকিব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাকিবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা মুদি দোকানদার হারুন বলেন, সে রাস্তায় মাস্ক বিক্রি করে। আজমেরী পরিবহনের দুটি বাসের মধ্যে চাপা পড়ে সে। আমি তাকে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজমেরী পরিবহনের বাস দুটি রমনা থানা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন তিনি। তবে ঘটনার সত্যতা যাচাইয়ে রমনা থানার সাথে কথা বলা সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মগবাজার থেকে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়েছিল। আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সম্পর্কে রমনা থানা অবগত আছে।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More

