২ শ মানুষকে ত্রাণ দিলেন জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক
করোনা ভাইরাসে দেশে লকডাউনের কারনে দিন মজুর মানুষের আয় রোজগারে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন অনেকেই। মানবিক কারনে উক্ত দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়াচ্ছেন অনেক বিত্তবানরা ও জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।
তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট বিভাগীয় সদস্য ও জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক এগিয়ে এসেছেন।
আজ ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে নিজ ইউনিয়ন সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ও ৮নং কান্দিগাঁও ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে ২শ দরিদ্র মানুষের মধ্যে চাল-ডাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট বিভাগীয় সেক্রেটারী নাজিম উদ্দিন নাজিম।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

