অসহায় দরিদ্র মানুষের পাশে সিলেট জেলা বিএনপি নেতা শাহজামাল নূরুল হুদা
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারন করায় বাংলাদেশে লকডাউন চলছে। এই দুঃসময়ে দেশের অসহায় দরিদ্র মানুষের পাশে অনেক বিত্তবানরাও এগিয়ে আসছেন। তারই মধ্যে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের উপর পাড়ায় অসহায় দরিদ্র মানুষের মধ্যে ব্যক্তিগত পক্ষথেকে চাল-ডাল বিতরণ করলেন সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজামাল নূরুল হুদা।
তিনি আজ ৩০ মার্চ সোমবার সকালে উপর পাড়াস্থ নিজ বাসা সংলগ্নে এ মহতী উদ্যোগ গ্রহন করেন।
উক্ত খাদ্যসামগ্রী বিতরণ কালে মানুষের মধ্যে আনন্দের ছাপ লক্ষ্য করা যায়। অনেকেই বলা বলি করছেন করোনা ভাইরাসের আতঙ্কে যখন মানুষ ঘরথেকে বের হতে পারছেন না ঠিক তখনই শাহজামাল নূরুল হুদার মহৎ উদ্যোগ কিছুটা হলেও মানুষ উপকৃত হবে।
এই ক্লান্তি লগ্নে সমাজের সকল বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে দরিদ্র সাধারণ মানুষের কষ্ট কমে যাবে।
Related News
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায়Read More
মাসুকগঞ্জ বাজারে বাসিয়া নদী পুনখননের উদ্যোগ, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বহুদিন ধরে অবহেলিতRead More

