মডার্নার স্থগিত টিকা নিয়ে জাপানে ‘২ জনের মৃত্যু’
জাপানে স্থগিত রাখা মডার্নার কোভিড টিকা নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে দূষণের অভিযোগে মডার্নার ওই ব্যাচের সব টিকার প্রয়োগ স্থগিত রাখা হয়। খবর এনডিটিভির।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে মডার্না টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের কয়েকদিনের মাথায় ৩০ বছরের এক ব্যক্তি মারা যান। যে টিকা তিনি নিয়েছিলেন, সেই ব্যাচের টিকাগুলোকে দূষণের অভিযোগে গত বৃহস্পতিবার প্রয়োগ স্থগিত করেছে জাপান।
এ ঘটনায় জাপানে তদন্ত অব্যহত আছে। জাপান সব মিলিয়ে মডার্নার ১৬ লাখ ৩০ হাজার টিকা ব্যবহার স্থগিত রেখেছে।
জাপানের সরকার ও মডার্না অবশ্য বলছে, কোনো ধরনের নিরাপত্তা বা কার্যকারিতা সংশ্লিষ্ট হুমকি চিহ্নিত হয়নি; স্থগিত রাখার বিষয়টি কেবলমাত্র সতর্কতামুলক পদক্ষেপ।
তাহলে মডার্নার টিকার কি ধরনের দূষণ পাওয়া গেছে? জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মনে করা হচ্ছে – ধাতক কণার উপস্থিতিতে এ দূষণ হয়েছে। তবে এ নিয়ে তদন্ত চলছে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

