Main Menu

Monday, November 23rd, 2026

 

সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক

সিলেট নিজস্ব প্রতিবেদক: ​দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপির রাজপথের লড়াকু নেতা এডভোকেট শামসুজ্জামান জামানকে সক্রিয়ভাবে মাঠে নামানোর দাবি জানিয়েছেন সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক মেম্বার আব্দুল মালেক। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে সিলেটে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতা মোকাবেলায় এডভোকেট জামানের শক্তিশালী ভূমিকা অত্যন্ত জরুরি। ​আব্দুল মালেক বলেন, সিলেট বিএনপির রাজনীতিতে এডভোকেট শামসুজ্জামান জামান একটি বড় শক্তি হিসেবে পরিচিত। অতীতে এম. ইলিয়াস আলীর সাথে রাজপথে সক্রিয় ভূমিকা পালনসহ নানা সংকটময় সময়ে তিনি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।Read More