Saturday, October 17th, 2026
সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন জনগণকে সম্পৃক্ত করে আদর্শ সমাজ বিনির্মাণে জমিয়ত কর্মীদেরকে এগিয়ে আসতে হবে …..আল্লামা উবায়দুল্লাহ ফারুক
জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেছেন পরিবর্তনের যে স্বপ্ন নিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল বাস্তবায়নের আলামত দেখা যাচ্ছে না। তেল গ্যাস অদ্রব্য মূল্যের দাম নাগালের বাইরে। ৯০ ভাগ মুসলমানের এই দেশে কোরআন বিরোধী হেবা আইন প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। এমতাবস্থায় দেশের জনগণকে সম্পৃক্ত করে আদর্শ সমাজ ও সরকার প্রতিষ্ঠায় জমিয়ত কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার (১৭অক্টোবর) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে আল্লামা উবায়দুল্লাহ ফারুক এসব কথা বলেন। কাউন্সিলর উদ্বোধন করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন।Read More

