Main Menu

Sunday, October 11th, 2026

 

অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা

সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়ে উঠেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। তাদের দাবি, শত শত পরিবারের জীবন-জীবিকা জড়িত থাকা কৃষি জমির ওপর দিয়ে এই অপরিকল্পিত খাল খনন করা হলে এ অঞ্চলের কৃষিখাত মারাত্মক হুমকির মুখে পড়বে। ‎ ‎​রবিবার (১১ অক্টোবর সকাল ১১টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর দর্শা ও ঘোপাল উত্তর মৌজার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ‎ ‎পশ্চিম দর্শা, পূর্ব দর্শা, বাছিরপুর ও সোনাপুর কৃষি ভূমির মালিক কৃষক এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ সভারRead More