Wednesday, July 1st, 2026
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা: মৃত্যুবরণকারি কাতার প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের দাবি
বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য দূর করা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিমান অবতরণের পূর্ণাঙ্গ ব্যবস্থা নিশ্চিত করা এবং বিমানবন্দরে প্রবাসী হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটি। মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় বক্তারা এসব দাবি জানান। সংগঠনের বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিছ আলী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদকRead More

