Thursday, June 11th, 2026
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিন ধরে তিনি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রখর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এবং অনাহারে-অর্ধাহারে দিন পার করছেন প্রায় ৬০ বছর বয়সী ওই মুসলিম বৃদ্ধ। খোলা আকাশের নিচে তার দিন-রাত কাটছে আতঙ্ক, অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্যে। সীমান্তে উপস্থিত অনেকেই বলছেন, বৃদ্ধের অবস্থা দেখে মনে হচ্ছে যেন পৃথিবীতে তার কোনো দেশ নেই, কোনো আশ্রয় নেই। বিজিবি জানায়, ভারতের আসাম রাজ্যের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা চেন্নাইয়ের বাসিন্দা ওই মুসলিম বৃদ্ধকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাঙ্গাRead More

