Monday, April 6th, 2026
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ড দ্য হরাইজন: গ্রাউন্ড টু অরবিট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল দুর্যোগকালীন যোগাযোগ ও জরুরি ব্যবস্থাপনায় যুব সমাজকে সম্পৃক্ত করা। এতে আমন্ত্রিত বক্তারা যুবকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং দুর্যোগ মোকাবিলায় তাদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন। এআরএবি’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফায়ার সার্ভিস ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ারRead More

