Main Menu

April, 2026

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

‎ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় দক্ষিণ সুরমার একটি অভিজাত হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ‎দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদ, সিলেট-এর সভাপতি শেখ শামীম আহমদের সভাপতিত্বে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট-এর উপপরিচালক আরিফ মুর্শেদ মিশু। ‎প্রধান অতিথির বক্তব্যে আরিফ মুর্শেদ মিশু ভোক্তা অধিকার রক্ষায় ব্যবসায়ীদের সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আইন বাস্তবায়নেRead More


রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন

রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। ‎ ‎মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরীর করিম উল্লাহ মার্কেট হটফুড রেস্টুরেন্টে ক্লাব প্রেসিডেন্ট মো. মুরাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী মো. ওলিউর রহমানের সঞ্চালনায় অত‍্যন্ত সৌহার্দপুর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে। সবাই সুন্দর ও সাবলীলভাবে ফেলোশীপ করেছেন। ‎ ‎সভায় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট ইলেক্ট মো. আজাদ উদ্দিন, আইপিপি মো. নুরুল ইসলাম রুপন, পিপি মো.  মকসুদুর রহমান চৌধুরী, পিপি রাহিম ইসলাম মিছলু, পিপি মাহবুব ইকবাল মুন্না, পিপি এনামুল কবির, ভাইস প্রেসিডেন্ট  মোশাররফ হোসেন চৌধুরী, ইন্টারন‍্যাশনাল সার্ভিস ডিরেক্টর তোফায়েল আহমদ, ইয়ুথ সার্ভিস ডিরেক্টর এমRead More


মাসুকগঞ্জ বাজারে বাসিয়া নদী পুনখননের উদ্যোগ, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‎

সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বহুদিন ধরে অবহেলিত বাসিয়া নদী পুনরায় খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‎পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, বাসিয়া নদী পুনখননের মাধ্যমে স্থানীয় কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি শুক্রবার সকালে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকায় বাসিয়া নদী পরিদর্শনকালে এসব কথা বলেন। ‎তিনি আরও জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া নদী পুনখনন কাজের উদ্বোধন করবেন। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ নদী খননের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তিনি প্রথমে ১৯৭৭ সালে খননRead More


সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

সিলেটে একসঙ্গে প্রায় ৬ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় নগরীর টুকেরবাজার এলাকার নোয়াগাঁও নতুন টুকেরবাজার মাঠে এ ব্যতিক্রমী আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিলেট এরিয়া প্রোগ্রাম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সিলেট সদর উপজেলার তালিকাভুক্ত প্রায় ৫ হাজার ৫০০ শিশু এবং তালিকাভুক্ত নয় এমন আরও প্রায় ৫০০ শিশুকে নিয়ে এ আয়োজন। পুরো অনুষ্ঠানজুড়ে শিশুদের মুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাসের ঝলক। অনেক শিশুর জন্য এটিই ছিল জীবনের প্রথম জন্মদিন উদযাপন। জন্মদিনের গান, কেক কাটা এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তারা আনন্দে মেতেRead More


দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম ‎ ‎

অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ড দ্য হরাইজন: গ্রাউন্ড টু অরবিট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‎সেমিনারের মূল উদ্দেশ্য ছিল দুর্যোগকালীন যোগাযোগ ও জরুরি ব্যবস্থাপনায় যুব সমাজকে সম্পৃক্ত করা। এতে আমন্ত্রিত বক্তারা যুবকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং দুর্যোগ মোকাবিলায় তাদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন। ‎ ‎এআরএবি’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফায়ার সার্ভিস ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ারRead More