Tuesday, February 24th, 2026
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির আহবায়ক মরহুম একে এম তারেক কালামের অবর্তমানে সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার ও যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন স্বাক্ষরিত মো. নুরুল হকে আহবায়ক ও আলী আহমদকে সদস্য সচিব করে সদর উপজেলা ৬১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে কমিটি গঠন কালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নাজিম উদ্দীন নাজিম, আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. খসরুজ্জামান।Read More

