Monday, February 23rd, 2026
সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন : নুরুল হক আহবায়ক আলী আহমদ সদস্য সচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট সদর উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. ইসলাম উদ্দিনের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নাজিম উদ্দীন নাজিম। অনুষ্ঠানে মো. নুরুল হককে আহবায়ক ও জুলাই যুদ্ধা আলী আহমদকে সদস্য সচিব করে প্রধান অতিথি নাজিম উদ্দীন নাজিম উপজেলার ৬১ বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন। Read More
সিলেটে কৃষকদের জন্য এলএসটিডি প্রকল্পের কার্যকরী উদ্যোগ: প্রযুক্তি গ্রামে নিড়ানি যন্ত্র বিতরণ
সিলেট সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রামে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে ব্রি নিড়ানি যন্ত্র বিতরণ করা হয়। কার্যক্রমটি ব্রি স্যাটেলাইট স্টেশন, সিলেটের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মো: রেজওয়ান ভুঁইয়া, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ব্রি স্যাটেলাইট স্টেশন সিলেটের প্রধান; বৈজ্ঞানিক কর্মকর্তা মোসা: আবিদা সুলতানা, ব্রি স্যাটেলাইট স্টেশন, সিলেট; এবং সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো: ফজলে মঞ্জুর ভুঁইয়া। ড. ভুঁইয়া অনুষ্ঠানে বলেন, “এলএসটিডি প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তি সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এটিRead More

