সিলেট সদরে ব্র্যাক এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা
ব্র্যাক এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিলেট সদর উপজেলা পরিষদ সভা কক্ষে কর্মসূচি ব্যবস্থাপক কামরুস সালাম এর সভাপতিত্বে ও ঐশি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত-ই-ইলাহী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল তালুকদার, এছাড়াও উপস্থিত ছিলেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচি সিলেট আরবান উপজেলা ব্যবস্থাপক জহিরুল ইসলামসহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে, বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এসময় শ্রেণিকক্ষে প্রচলিত সকল শিখন-শেখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই দীর্ঘস্থায়ী বন্ধে, ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হারও বাড়তে থাকে। যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচি এর প্রকল্প “Educate the Most Disadvantaged Children in Bangladesh (EMDC)”- এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য এক্সোলারেটেড মডেলে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যাচ-আপ কম্পোনেন্ট (Bridge Course) এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিখন প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের পূর্বের শিখন ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য করছে।
বর্তমানে উগউই প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে এবং প্রায় ৪৮৭৫০ শিক্ষার্থী ১৯৫০ টি ব্র্যাক স্কুল থেকে এই মডেলে শিক্ষা সম্পন্ন করেছে এবং আরও ৩০০০০ শিক্ষার্থী ১২০০টি ব্র্যাক স্কুলে অধ্যয়নরত আছে। পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পটির শেষে ১,৪৭,৫০০ শিক্ষার্থী প্রায় ৫৯০০ টি এক কক্ষ বিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের এক্সোলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে। সিলেট সদর উপজেলায় রয়েছে ৩৬ টি স্কুল এবং শিক্ষার্থী রয়েছে ৯০০ জন। খাদিম চা বাগানে ২টি, ছড়াগাং চিচা বাগান, ১টি, বরজান চা বাগান ২টি, কালাগুল চা বাগান ২টি, লাক্কাতুরা চা বাগান ২টি, হিলুয়াছড়া চা বাগান ১ টি, আলীবাগার চা বাগান ৩টি।
Related News
দিগলবাক নোয়াগাঁওয়ে “প্রবাসী মঞ্চ আলোর পথ”-এর উদ্যোগে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দিগলবাক নোয়াগাঁও গ্রামে ‘প্রবাসী মঞ্চ আলোর পথ’-এরRead More
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭Read More

