জালালাবাদের কালারুকা পঞ্চগ্রাম যুব উন্নয়ন সংস্থা ও জাউফ এর উদ্যোগে দরিদ্র পরিবারকে ঘর উপহার
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের কালারুকা (পঞ্চগ্রাম) যুব উন্নয়ন সংস্থা ও জাউফ এর উদ্যোগে একটি দরিদ্র পরিবারকে ঘর উপহার দিয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে ঘরের চাবি হস্তানতর করা হয় উপকারভোগী রইছ আলীর হাতে।
ঘরটি সম্পূর্ণ টিনশেড ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। দুই রুমের ঘরে একটি খাট, লেপতোশক, রান্নাঘর ও একটি বাতরুম রয়েছে।
ইতো মধ্যে এই দুই সংগঠন যৌথ ভাবে অনুরুপ আরোও ৬টি ঘর নির্মাণ করে দিয়েছে। এক একটি ঘরে প্রায় ১ লক্ষ্য টাকা করে খরছ হয়েছে। এভাবে আরোও একশটি ঘর নির্মাণের পরিকল্পনা আছে তাদের। বিদেশে থাকা এলাকার প্রবাসী ও সংগঠনের সদস্যদের আর্থিক অনুদানে এ মহতি উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে।
চাবি হস্তানতর কালে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মুরুল মুত্তাকিন হকি, মাওলানা মইনুল ইসলাম রাজা, শরিফ আলী বাবুল, পঞ্চগ্রাম যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মাওলানা কাওছার আহমদ, অর্থ সম্পাদক আব্দুল হেলিম, সাজ্জাদ আলী, মাওলানা ইমরান আহমদ, মাওলানা রফিকুল ইসলাম, আব্দুল বাসির প্রমুখ।
Related News
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More

