টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান
সিলেটে বিশ্বমানের রন্ধনশিল্পী প্রশিক্ষণ কেন্দ্র টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এ শতাধিক শিক্ষার্থীরকে সনদ প্রদান করা হয়। ১ বছর, ৬ মাস ও ৩ মাস প্রশিক্ষণ শেষে তাদের হাতে এ সনদ তুলে দেয়া হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সিলেট রিকাবিবাজারস্থ নিজ কার্যালয়ে টমি মিয়া‘স হসপিটালিটি ম্যানেজমেন্ট এর ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষিত এ শেফদের হাতে সার্টিফিকেট তুলে দেন ইন্সটিটিউটের স্বত্তাধীকারী টমি মিয়া এমবিই।
এসময় তিনি বলেন, টমি মিয়া‘স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউ এর মাধ্যমে ইতিমধ্যে কয়েক হাজার দক্ষ শেফ দেশে ও বিদেশে কাজ করছেন। বিগত ৩ বছরে আট হাজারের ও বেশি ছাত্র ছাত্রী ইংল্যান্ড এ গিয়েছেন। আগামী দিনের উন্নত বাংলাদেশের জন্য প্রয়োজন দক্ষ জনবল সেই লক্ষে আমাদের এগিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের এডমিন ম্যানেজার ও কোর্ডিনেটর আবদুল্লাহ আল মাসুম, বিজনেস ডেভলপম্যান্ট ম্যানেজার ফয়েজ আহমেদ, শেফ শিক্ষক কাওছার আহমদ, কাস্টমার রিলেশন অফিসার সুলতানা আক্তার, অফিস অ্যাসিস্ট্যান্ট শফিকুল ইসলাম রুবেল, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট জামিল আহমদ প্রমুখ।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

