Main Menu

Monday, May 5th, 2025

 

মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজে পরিচালনা কমিটির শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের পরিচালনা কমিটির শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সোমবার ( ৫মে) কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ মো. আবিদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিদ্যোৎসাহী সদস্য দেওয়ান আছকির আলী, মো. আব্দুল হাকিম, কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ।-বিজ্ঞপ্তি